1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

নির্মাতার অভিযোগ পাভেলের বিরুদ্ধে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে সময় মতো উপস্থিত না হওয়ায় অভিনেতা সাঈদুর রহমান পাভেলের বিরুদ্ধে আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন নির্মাতা মানসুর আলম নির্ঝর।

তার দাবি- পাভেলের অনুপস্থিতি ও বারবার শিডিউল পরিবর্তনের কারণে পুরো শুটিং পরিকল্পনা ভেস্তে গেছে। এতে ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন নির্মাতা।

গতকাল রোববার মধ্যরাতে পাভেলের বাসার সামনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন নির্ঝর। জানান, গত ১২ তারিখ থেকে ‘হাঙ্গামা’ নামের একটি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন।

এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন পাভেল। গত ১৫ তারিখে ধারাবাহিকটির প্রথম পর্বের বিয়ের দৃশ্যের শুটিং নির্ধারিত ছিল। সেদিন ১৫ জন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী ও ইনফ্লুয়েন্সারসহ পুরো দল উপস্থিত থাকলেও পাভেল আসেননি।

পরে পারিবারিক সমস্যার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করায় তাকে ছাড় দেওয়া হয়। এজন্য কোনো ক্ষতিপূরণও নেওয়া হয়নি। একই সেটে কয়েক দিন পর টানা দুই দিন শুটিং করলেও শনিবার আবার অনুপস্থিত ছিলেন অভিনেতা।

সংবাদ সম্মেলনে নির্মাতা বলেন, ১৭ বছরের ক্যারিয়ারে এমন পরিস্থিতিতে কখনো পড়েননি তিনি। পাভেলের দুই দিনের অনুপস্থিতিতে সেট ও অভিনয়শিল্পীদের জন্য প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা ক্ষতি হয়েছে। ধারাবাহিকের ধারাবাহিকতা নষ্ট হওয়ায় পুরো প্রকল্পে ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

নির্ঝরের ভাষ্য, ‘প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম ও দশম পর্বে পাভেলের দৃশ্য থাকায় সেগুলো আবার শুটিং করতে হবে। একক নাটকের মতো সহজে এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com