1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

দেশের ৭ জেলায় এসপি পদে রদবদল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। এ ছাড়া পুলিশের আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন শাখায় বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার, এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার, এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে, খুলনার পুলিশ সুপার মো. সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে এপিবিএন ট্রেনিং সেন্টারে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্রগ্রাম মেট্রোপলিটনে ও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইতে বদলি করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com