1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:০৫|

বানারীপাড়া উদ্দীপ্ত তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন, বানারীপাড়া থেকে।।বরিশালের বানারীপাড়া উদ্দীপ্ত তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। ২৮সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকায় পৌরসভার ৭ নং ওয়ার্ডে স্থানীয় যুব সমাজের উদ্যোগে অরাজনৈতিক সংঘঠন উদ্দীপ্ত তরুন সংঘ ক্লাবের আয়োজনে এ মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়। মোঃ সবুজ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ঈদ এ মিলাদুন্নবী অনুষ্ঠানে কচিকাঁচা বাচ্চারা কোরআন তেলাওয়াত, গজল হামদ নাত পাঠ করে। মেহেদী হাসান (কচি) ফকির ও ফজলে রাব্বি হৃদয় কে প্রধান উপদেষ্টা করে ২৪ জন সদস্য বিশিষ্ট অরাজনৈতিক এ সংঘঠনটির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যের মধ্যে মোঃ রাশেদ ফকিরকে সভাপতি, সবুজ ফকিরকে সাধারন সম্পাদক ও সজিব হাসান মাঝিকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়াও মোঃ আঃ রহিম বেপারীর কে সিনিয়র সহ সভাপতি, টিটু ফকিরকে যগ্ম সাধারণ সম্পাদক, মাসুম হাওলাদারকে কোষাধ্যক্ষ পদে নিযুক্ত করে বাকীদের সদস্য কর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের সভাপতি রাশেদ ফকির, সাংগঠনিক সম্পাদক সজিব হাসান মাঝি বলেন উদ্নীপ্ত তরুন সংঘ একটি অরাজনৈতিক সংঘঠন। এটি শুধু সামাজিক উন্নয়ন ও অসহায় দারিদ্র মানুষের পাশে দাড়ানোর সংঘঠন যা মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে । তাঁরা আরো জানান এই ক্লাবের উদ্যোগে গরিব অসহায় বাচ্চাদের জন্য বিনামূল্যে প্রতিদিন কুরআন শিক্ষা দেয়া হয় এবং সপ্তাহে ২ দিন বিনামূল্যে গরিব শিক্ষার্থীদের জন্য প্রাইভেট টিউশনের ব্যবস্থা করা হয়। সংঘঠনকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য সংগঠনের কর্মকর্তারা এলাকায় সাধারণ যুবসমাজকে তাদের পাশে দাড়ানোর জন্য আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com