1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:১৮|

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 অনলাইন বার্তাঃ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং সাক্ষাৎ করেছেন।বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের ফাঁকে হাইনানের কিওনহাইতে বোয়াও স্টেট গেস্ট হাউসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ডিং জুয়েশিয়াং।সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বুধবার (২৬ মার্চ) চার দিনের চীন সফরে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এটাই প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com