1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:২৬|

জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

বার্তা ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার মি. ডেরেক লোহ। শুক্রবার হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনপূর্বক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে মিলিত হন।জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় বিশেষ করে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।প্রতিনিধি দলটি জানায়, সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম বিনিয়োগ ও উন্নয়ন অংশীদার। তারা ভবিষ্যতে বাংলাদেশে আরো অধিক বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com