1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৬|

কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

ছগির হোসেন পটুয়াখালী থেকে ।টানা চার দিনের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভীড়ে মুখরিত পর্যটন কেন্দ্র কুয়াকাটা।

সাপ্তাহিক ছুটির দিনের পাশাপাশি শারদীয় দুর্গাপূজার ছুটিসহ টানা চার দিনের ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের আগমন ঘটেছে।

রোববার পর্যন্ত কুয়াকাটায় পর্যটকদের আগমন ঘটবে। পর্যটকের বিচরনে এবং সমুদ্র স্নানে মুখোর সমুদ্র সৈকত।

বহু পর্যটক সমুদ্র স্নান ও হই হুল্লোড়ে ব্যস্ত সময় পার করছে। অনেকে আবার কেনাকাটায়ও ব্যস্ত পড়েন।

জিরো পয়েন্ট নারিকেল বাগান, ঝাউবন, লেম্বুর চর, রাখাইন মন্দির চত্বরে বেড়াতে ভীড় জমিয়েছে এসকল পর্যটকরা ।

ঢাকা থেকে আসা পর্যটক দম্পতি ড. সাজিন আহমেদ ও তাবাচ্চুমা হেনা বলেন, আমরা আরো কয়েকবার এখানে বেড়াতে এসেছি, এবার লম্বা ছুটি পেয়ে বেশি বেড়াতে পারবো তাই স্বপরিবারে কুয়াকাটায় আসলাম।

কুষ্টিয়া থেকে আসা পর্যটক শারমিন আক্তার বলেন, আমি এই প্রথমবারের মতো এসেছি। তুলনামূলক কুয়াকাটা অনেক ভালো লাগে, আবারো ছুটি পেলে কুয়াকাটাতে বেড়াতে আসবো।

লম্বা ছুটির কারনে কুয়াকাটার হোটেল মোটেলেগুলোর অধিকাংশ শতভাগ বুকিং রয়েছে। কিছু কিছু হোটেলে ৭০ থেকে ৮০ ভাগ বুকিং হয়েছে।

কুয়াকাটার হোটেল আল মামুন এর স্বত্বাধিকারী হারিস সিকদার জানান, রোববার পর্যন্ত আমাদের হোটেলের সকল রুম বুকিং রয়েছে। পর্যটকদের ভালোভাবে থাকার জন্য আমাদের রুমগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি যাতে তারা অবস্থানকালিন স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সৈকত সংলগ্ন সকল প্রকারের ব্যবসা প্রতিষ্ঠানে বেচা বিক্রি বেড়েছে। পর্যটন ব্যবসায়ী আপন হাওলাদার বলেন তুলনামূলক এই বন্ধের ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের কারণে অনেক বেশি বেচা বিক্রি হয়েছে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি যোগ হয়ে চার দিনের ছুটি পেয়ে অনেক
পর্যটক এসেছে এই কুয়াকাটায়। আমরা ট্যূরিষ্ট পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরে পর্যটকদের নিরাপত্তায় টহল জোরদার রেখেছি। যাতে পর্যটকরা হয়রানি না হয়। এছাড়া সর্বত্র সাদা পোশাকে ও গোয়েন্দা নজরদারিতেও মোতায়েন করা হয়েছে আমাদের টুরিস্ট পুলিশ
##

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com