1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১:১২|

সমিতির পরিচালকের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পিরোজপুরের নেছারাবাদে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমতুল্লাহসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ সদস্যরা।এ সময় আত্মগোপনে থাকা সমিতির পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীদের অতিসত্বর ফিরিয়ে আনা এবং গ্রাহকদের আত্মসাৎকৃত টাকা সদস্যের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (০৫ মে) দুপুরে নেছারাবাদ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নেছারাবাদ থানার সামনে গিয়ে এ সমাবেশ শেষ হয়।

জানা যায়, গত ১৯ এপ্রিল আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেডের পরিচালক মো. রহমতুল্লাহ লাপাত্তার খবরটি জানতে পেরে তার আরামকাঠি গ্রামের বাড়িতে বিক্ষোভ করছেন ভুক্তভোগী গ্রাহকরা। বিক্ষুব্ধ গ্রাহকরা সমিতির পরিচালককে না পেয়ে সমবায় সমিতির ম্যানেজার, মাঠকর্মী, তার একান্ত সহযোগীসহ মোট সাতজনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন।

পুলিশ খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় গ্রাহকদের হাতে আটক ৭ জনকে উদ্ধার করে। পরে ২০ এপ্রিল আটককৃত ৭ জনসহ মোট ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ বিষয়ে সমবায় অফিসার মো. হাসান রকি জানান, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, বিক্ষুব্ধ সদস্যরা থানার সামনে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছিলেন। তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে শান্ত করেছি। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com