1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:৩৯|

বরিশালে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশাল নগরীর সিএন্ডবি এক নম্বর পুল এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ঠিকাদার নিহত হয়েছেন। সোমবার (১২ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালুশাহ সড়কের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মো. মাহবুবুর রহমান (৬০) ও করিম কুটির এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন (৪০)।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুইজন ঠিকাদার একই মোটরসাইকেলে ছিলেন। তারা কাজিপাড়া থেকে এক নম্বর সিএন্ডবি পুল এলাকা দিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কে ওঠেন।ওই সময় শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়।

স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে জানিয়ে বলেন, স্বজনরা নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে নিয়ে গেছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com