1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৫৮|

যৌথ অভিযান চালিয়ে পাঁচ ড্রাম গলদা রেণু পোনা ও জাল জব্দ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

মেঘনা নদীর জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর ও মেহেন্দীগঞ্জ উপজেলা কোস্ট গার্ডের সদস্যরা আজ মঙ্গলবার সকালে যৌথ অভিযান চালিয়ে পাঁচ ড্রাম গলদা রেণু পোনা ও জাল জব্দ করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, ওইদিন দুপুরে জব্দকৃত রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত রেণু পোনা ধরার জাল ও অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

তিনি আরও জানান, পূর্বে মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদীতে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে একটি ট্রলারসহ অবৈধ পাই জাল জব্দ করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট করা হলেও ট্রলারটি নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com