1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০৩|

কলাপাড়ায় সাত ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

কলাপাড়ায় সাত ব্যবসায়ীকে জরিমানা ।

ছগীর হোসেন কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৬ অক্টোবর।। পটুুয়াখালীর কলাপাড়ায় সাত ব্যবসায়ীকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স বাজার মনিটরিং কমিটি।

পাইকারী এবং খুচরা বিক্রেতাদের পণ্যসামগ্রী বিক্রির ক্ষেত্রে অসামঞ্জতা এবং মূল্য তালিকা না থাকায় শনিবার দুপুরে মহিপুর বাজার পরিচালনা করার সময় তাদের এ জরিমানা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলো গিয়াস ষ্টোর্সকে ১৫ হাজার টাকা, হাওলাদার কৃষি ঘর-১৫ হাজার টাকা, ভাই ভাই পোল্ট্রি – ১০ হাজার টাকা, মহসিন ষ্টোর্স -৫ হাজার টাকা, নাসির ষ্টোর্স -৫ হাজার টাকা, মেসার্স শচিন ষ্টোর্স -৩ হাজার টাকা এবং ইমা ষ্টোর্স- ৩ হাজার টাকা।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পটুয়াখালী জেলা সহকারী পরিচালক শাহ মো.সোয়াইব মিয়া। এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো.মারুফ বিল্লাহ খান, মেরিন ফিশারিজ অফিসার মো.আসাদুজ্জামান, উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো,সুজন সর্দার।
##

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com