1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:৪৪|

গরু চরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গরু চরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালগুনি গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক শিয়ালগুনি গ্রামের মৃত ইউনুস সর্নামত এর ছেলে শামিম সর্নামত (৪৫)। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শামিম গরু নিয়ে মাঠে যান। এ সময় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি বৈদ্যুতিক লাইনের তার আগে থেকেই ছিড়ে মাঠের মধ্যে পড়ে থাকে। ওই ছিড়ে যাওয়া তারের সাথে কৃষক শামীম ও তার সাথে থাকা গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করে।

নিহত শামীমের পরিবার জানান, কিছুদিন ধরে বিদ্যুৎ লাইনের তার খুঁটি থেকে ছিড়ে পড়ে নিচে ঝুলে ছিল এবং আগেও কয়েকবার বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কৃষকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com