1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৫১|

রাজৈরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে গ্রেফতার ৯জন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

রাজৈরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে গ্রেফতার ৯জন

মো: সোহেল সিকদার। মাদারীপুরের রাজৈর উপজেলার কুমার নদের চরমস্তফাপুর, গাঙকান্দি ও ইশিবপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাচটি বালু বহনকারী জাহাজসহ নয়জনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে । গতকাল সোমবার রাত সাড়ে বারোটার সময় রাজৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহফুজুল হক , সহকারী কমিশনার ভূমি তাসফিক সিবগাত উল্লাহ ও রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান উপস্থিত থেকে এ আদালতের নেতৃত্ব দেন । আটককৃতারা হলেন, পিরোজপুর জেলার নাজমুল হাসান (২৪) , মো মিজান (৩২) , মো আল-আমিন (৩৭) , শাহপরান (২৪) , ইলিয়াস (৩১) , মো: ইমরান (২৫) , মাদারীপুর জেলার রাজু খালাশী(৪৫) , বরিশাল জেলার মো: মেহেদী হাসান সোহান , বাগেরহাটে জেলার মো: মাহফুজ হাসান । আটককৃত সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে মাদারীপুর জেলা হাজতে পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com