1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:৪৩|

মধ্যবিত্তদের সাধ্যের বাইরে ইলিশ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান ছাব্বির//

ইলিশের শহর হিসেবে পরিচিত বরিশালে চলছে ইলিশের আকাল। ইলিশের সরবরাহ কম থাকায় কমেছে আমদানি, দামও তাই আকাশ ছোয়া। আজ (শনিবার, ২ আগস্ট) বরিশালের পোর্টরোড ইলিশের পাইকারি বাজারে ইলিশের আমদানি ছিল খুব কম।

ভরা মৌসুমে ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে অনেক। ইলিশের দাম বেশি হওয়ায় বেড়েছে অন্য মাছের দামও। ক্রেতারা বলছেন, ইলিশের দাম এখন নিম্নবিত্ত দূরের কথা মধ্যবিত্তদেরও সাধ্যের বাইরে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেশি।

আজ বরিশালের বাজারে এক কেজি ওজনের ইলিশের কেজি ২ হাজার ৩৫০ টাকা। দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার ১০০টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশের কেজি ১ হাজার ৬০০ টাকা এবং ৪০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা।

ইলিশের দাম বৃদ্ধির প্রভাবে বেড়েছে অন্যান্য মাছের দামও। রূপচাঁদা ১ হাজার ৩৫০, চাষের কৈ ২২০, পাবদা ৩২০, লৈট্টা ১৫০, ঢেলা ৫০০, চেলা ২৮০, পাঙাস ২১০, তেলাপিয়া ২০০ থেকে ৩০০, ভেনামি চিংড়ি ৭০০, হরিনা ৫৫০ এবং বাগদা ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com