1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:৪৪|

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত-১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি পৌরসভার ভূরঘাটা মজিদবাড়ি কন্ডুবাড়ি এলাকায় মো. শাহাদাত হোসেন সরদার (৩৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত ৮ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার ইল্লা গাইনের পাড় গ্রামের আফসার আলী সরদারের ছেলে। জানা যায়, কুন্ড বাড়ির সামনে বড় গর্ত থাকায় নসিমন গাড়ি উল্টে রাস্তায় উপরে পড়ে যায় শাহাদাত সরদার। তখন পিছন থেকে আসা যাত্রীবাহি পরিবহনের চাকার নিচে মাথা পড়ে ঘটনাস্থলে মারা যায় তিনি।

কালকিনি থানার ওসি বলেন, ভূরঘাটা সড়ক দুর্ঘটনায় কথা শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়ে সড়কের যানজট মুক্ত করি এবং ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com