1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

জাতীয় নির্বাচন ‘সঠিক সময়ে নাও হতে পারে’: জামায়াত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

জাতীয় নির্বাচন কোনো কারণে পিছিয়ে গেলেও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পেছায়, সেজন্য আগে গণভোট আয়োজনের ওপর জোর দিয়েছেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে, আমরা আশা করি, সঠিক সময়ে ইনশাআল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ পাস করতে হবে। জুলাই সনদ তো সংস্কারের বিষয়। সুতরাং দুটো বিষয়কে একসাথে জুড়ে দেওয়া কখনো সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে।

বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে ঢাকা সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তাহের।
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন কীভাবে হবে, সে বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশমালা মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে ঐকমত্য হলেও সেই ভোট কখন হবে তা নিয়ে মতভিন্নতা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।

এ বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে আবদুল্লাহ তাহের বলেন, আমরা মনে করি, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট- এটাই সঠিক সিদ্ধান্ত। এটাই যথার্থ। এবং আলাদাভাবে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। কারণ গণভোট হোট হচ্ছে জুলাই সনদের ওপরে, রিফর্মসের ওপর জনমত।

আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশের রাষ্ট্রক্ষমতা নির্ণায়নের নির্বাচন। সুতরাং দুইটার চরিত্রই ভিন্ন। গণভোটের আদেশ জারি না করে সময় ক্ষেপনের কোন টেকনিক করা হলে সব নির্বাচন চাপে পড়ার আশঙ্কা প্রকাশ করেন জামায়াতের নায়েবে আমীর।

তিনি বলেন, জুলাই সনদ জাতীয় জীবন পরিবর্তনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিগত ৫৫ বছরে এই পরিবর্তনের সূচনা হয়নি। আগে কোনো সংস্কার হয়নি। কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তাহের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার, জামায়াতের পক্ষ থেকে তা নেওয়ার কথা বৈঠকে তুলে ধরা হয়েছে। ভোটকক্ষে সিসি ক্যামেরা, কেন্দ্রে সেনা, বিজিবি, র‌্যাব সব বাহিনীর অবস্থান নিশ্চিত করার দাবির বিষয়টিও আলোচনায় আসার কথা বলেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com