1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

সৈকতে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরগুনার তালতলীতে শুভসন্ধ্যা ও নিদ্রা সমুদ্রসৈকত রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং তীব্র ভাঙন রোধে জরুরি উদ্যোগের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে শুভসন্ধ্যা সৈকতে এলাকাবাসী ও স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু।

এতে বক্তব্য দেন ইউপি সদস্য সহিদ আকন ও মুনসুর আলী বাবুল, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী–আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ, আলমগীর হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদার।

বক্তারা বলেন, সারি সারি ঝাউগাছ, ম্যানগ্রোভ বন আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শুভসন্ধ্যা ও নিদ্রারচর সৈকত দেশি–বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। পর্যটননির্ভর জীবিকা ও স্থানীয় বিনিয়োগও ধীরে ধীরে বাড়ছে। কিন্তু একটি প্রভাবশালী চক্র সৈকতসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু তুলে সৈকতের ভাঙন বাড়িয়ে তুলছে।

এতে ঝুঁকির মুখে পড়েছে পর্যটনকেন্দ্র, উদ্যোক্তাদের বিনিয়োগ ও আশপাশের গ্রামগুলো।

তারা অভিযোগ করে বলেন, নলবুনিয়া, নিদ্রারচর, তেতুলবাড়িয়া ও জয়ালভাঙাসহ আশপাশের গ্রামের বহু বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com