1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৪৮|

নওগাঁয় দুই ভূয়া চিকিৎসককে কারাদণ্ড ও ক্লিনিক মালিককে জরিমানা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নওগাঁয় দুই ভূয়া চিকিৎসককে কারাদণ্ড ও ক্লিনিক মালিককে জরিমানা

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ থেকে।

নওগাঁর পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও ক্লিনিক মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নজিপুর এলাকায় এ অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবীর। আজিজুল কবীর বলেন, নজিপুরের ডক্টর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে গেলে সেখানে সঞ্জীব কুমার নামে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দেন। তবে তিনি কমিউনিটি ক্লিনিকের একটি সনদ ছাড়া অন্যকোন কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্রে যেসব ওষুধ বা এন্টিবায়োটিক লিখেছেন সেটি তিনি লিখতে পারেন না। নামের আগে চিকিৎসক লিখে রোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে তার দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠান পরিচালক প্রদীপ কুমার অবগত রয়েছেন। এরপরও তিনি সঞ্জীব কুমারকে দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেন। এ অপরাধে পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নওগাঁর উপ-পরিচালক মোস্তাক আহমেদ, সহকারী পরিচালক আনোয়ার হোসেন, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com