1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

গত ২৪ ঘন্টায় বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নূর জামাল (৪১) নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ৪৯ জনের।

মৃত নূর জামাল (৪১) ঝালকাঠির নলছিটির রাজ্জাক হাওলাদারের ছেলে। গত রোববার তাকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছর বরিশাল শেবাচিম হাসপাতালে ৩০ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী জেলায় দুজন এবং ভোলায় একজন মারা গেছেন। চলতি বছরে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে ২১ হাজার ৩৬০ জন ভর্তি হয়েছেন।

এর মধ্যে সর্বশেষ সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৪৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৪ রোগী। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২১২ জন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সম্প্রতি মশার উপদ্রব বেড়েছে। এ কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com