1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

শাকিল খান মুখ খুললেন শাকিবকে নিয়ে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান সম্প্রতি এক অনুষ্ঠানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে নিজের খোলামেলা কথা বলেছেন। তার বক্তব্যে উঠে এসেছে ইন্ডাস্ট্রির সোনালী অতীত, বর্তমান সংকট এবং শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রামের কথা।

শাকিল খান বলেন, ‘শাকিব খান আমাদের দেশেরই সন্তান। আজ আমি আছি, কাল চলে যাব এটাই নিয়ম। আমাদের কিংবদন্তি রাজ্জাক সাহেব ও ফারুক ভাই চলে গেছেন, কিন্তু ইন্ডাস্ট্রি থেমে থাকেনি। তারা প্রত্যেকেই বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন।’

চলচ্চিত্রের পরিধি ছোট হয়ে আসা প্রসঙ্গে শাকিলের ভাষ্যে, ‘ইন্ডাস্ট্রি এখন হয়তো ছোট হয়ে গেছে, তবে আমরা কখনোই এমনটা আশা করিনি।

একটি ভালো চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলার মানুষকে যুক্ত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অথচ আমরাই অনেক সময় এই পরিধি ছোট করার পেছনে দায়ী থাকি।’

তার কথায়, ‘আমি আগে বলেছিলাম দুই-একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না। কিন্তু অনেকে বিষয়টিকে ঘুরিয়ে শাকিব খানের ওপর চাপিয়ে দিয়েছে। আমি তো কখনোই শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি! বরং আমি সবসময় বলি, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত।’

শাকিব খানের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘শাকিব খান বর্তমানে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে, তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই।

একটা ছেলে এতো কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে, তার পরিশ্রমের মূল্যায়ন আমাদের করতেই হবে। আমি তার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখেছি। সে নিজের মেধা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে এই জায়গাটি অর্জন করেছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com