1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে ২ দিন ব্যপি মাসরুম চাষ প্রকল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

আজ সোমবার পটুয়াখালী বহালগাছিয়া সকাল দশটায় গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তরুণ বেকার উদ্যোক্তাদের জন্য মাশরুম চাষের উপর টেকসই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ব্যারাক মাইক্রোফাইন্যান্স ( EDU) এর উদ্যোগে পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডে বহালগাছিয়া গ্রামে আয়োজিত মাশরুম চাষ প্রশিক্ষণে বেকার যুবকদের আত্মনির্ভরশীল ও বিকল্প খাদ্য হিসেবে মাশরুম ব্যবহার বৃদ্ধি ও কর্মস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

এ প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক ও যুবতীদের উদ্যোক্তা তৈরি হয়ে আত্মনির্ভরশীল ও দক্ষতা অর্জনের পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা হতে পারবেন।

এ প্রশিক্ষণ এর মাধ্যমে উদ্যক্তগণ ভবিষ্যতে ব্রাক ঋণ সহায়তার আওতায় আসবে বলে জানা যায়। দুই দিনব্যাপী কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জনাব মোঃ আলমগীর হোসেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাইক্রো ফাইন্যান্স ( প্রগতি) , এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার দিপু মজুমদার ব্রাক ইন্টার প্রেরণায়শীপ ডেভলপমেন্ট ইউনিট ঢাকা, মোঃ শরিফ হোসাইন ম্যানেজার ব্র্যাক এন্টার প্রনায়শীপ ডেভলপমেন্ট ইউনিট ঢাকা, দেবাশীষ কুমার ঘোষ ব্যবস্থাপক ( EDU) ওয়েস্ট জোন, মো: নেফাজ উদ্দিন ব্র্যাক ডিস্টিক কোর্ডিনেটর পটুয়াখালী, মনোজিৎ কুমার বিশ্বাস আঞ্চলিক ব্যবস্থাপক মাইক্রো ফাইনাল (প্রগতি) পটুয়াখালী, মো: সাইফুল ইসলাম ডেপুটি মেনেজার ব্র্যাক মানবসম্পদ বিভাগ পটুয়াখালী, সুমন কুমার দে এলাকা বস্থাপক প্রগতি পটুয়াখালী সদর, মোঃ কামরুল হাসান এলাকা ব্যবস্থাপক( EDU) পটুয়াখালী, সৈয়দ রফিকুল ইসলাম এলাকা ব্যবস্থাপক( EDU) ঝালকাঠি।

এ সময় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আতাউর রহমান মিলন, তিনি জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিশ জন উদ্যোক্তাকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন। এ সময় পরিদর্শনকালে বক্তারা বলেন ব্যারাকের এই উদ্যোগ গ্রামীণ উদ্যোক্তাদের জীবন মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক সময় স্থানীয় চাহিদা পূরণ করে বাহিরের রপ্তানির নতুন গতি পাবে।

এ প্রশিক্ষণ কেবল নতুন উদ্যোক্তা তৈরি নয় বরং টেকসই উদ্যোক্তা গঠনে যুগ- উপযোগী ও বাস্তবভিত্তিক কর্মসূচি হিসাবে সুনাম অর্জন করবে, ফলে প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের আর্থিক ঝুকির সম্মুখীন না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসায় যুক্ত হতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com