1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালী ,কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ,

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

সরকারি তৃতীয় দিনের ছুটি ও শীতের আমেজকে ঘিরে পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সূর্যদয় সূর্যাস্তের বেলাভূমি খ্যাত পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা।

বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে পর্যটকরা ভিড় করতে শুরু করেন। পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে সৈকতের জিরো পয়েন্ট, লেম্বুরবন, জাতীয় উদ্যান, গঙ্গামতি ও লেম্বুর বন এলাকা।

আগত পর্যটকরা সৈকতের বালিয়ারড়ীতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে প্রিয় জনকে নিয়ে সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন। অনেকে আবার প্রিয়জনকে নিয়ে ছবি তুলছেন।

অনেকে আবার বেঞ্চিতে বসে পুরো সৈকতের প্রাকৃতিক সৌন্দর উপভোগ করছেন। আগতদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

শতভাগ বুকিং রয়েছে হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্টহাউসগুলো। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com