1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে এই আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ নিয়ে দুটি আসনে নির্বাচন করবেন তারেক রহমান।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর অফিস থেকে মনোননয়ন গ্রহণ করেন আব্দুস সাত্তার।

জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে বিএনপির মিত্র হিসেবে নির্বাচন করার প্রচার চালাচ্ছিলেন। তাকে এখন ভোলা-১ (সদর) আসনের মনোনয়ন দেওয়া হতে পারে। ইতোমধ্যে বিষয়টি পার্থকে জানানো হয়েছে।

এর আগে, বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন তারেক রহমান। বিগত সরকারের অনেক অত্যাচার-নির্যাতন সত্ত্বেও তার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে। নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলে তিনিই মূল কান্ডারি হবেন বলে জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com