1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:৪৩|

বিপিএলের পঞ্চম ম্যাচে রংপুরের সহজ জয়

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

বিপিএলের পঞ্চম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে সহজেই হারিয়েছে রংপুর রাইডার্স। ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিং ও দাভিদ মালান এবং লিটন দাসের অনন্য ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় পায় দলটি।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা চট্টগ্রামকে ফাহিম আশরাফের তোপে ১০২ রানে গুটিয়ে দিয়েছেন রংপুর। জবাবে মালানের ফিফটি ও লিটনের দারুণ ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ও ৫ ওভার বাকি থাকতেই জয় পেয়ে যায় নুরুল হাসান সোহানের দল।

১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ভীত গড়ে দেন মালান ও লিটন। তারা ১২.১ ওভারে ৯১ রানের পার্টনারশিপ গড়েন।

ইংলিশ ব্যাটার মালান ৪৮ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫১ করে আউট হন। আর লিটন ৩১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৭ করে বিদায় নেন।

চট্টগ্রামের হয়ে মুকিদুল ইসলাম ২টি উইকেট পান।

এর আগে ১৭.৫ ওভার খেলতে পারা চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। তিনি ২০ বলে ৭টি চার ও একটি ছক্কায় এই ইনিংস গড়েন। এছাড়া মিরাজ বেগ ২৪ বলে ২০ ও আবু হায়দায় ১৩ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

টস হেরে ফিল্ডিং বেছে নেওয়া অধিনায়ক নুরুল হাসান সোহানকে সঠিক প্রমাণ করেন রংপুর বোলাররা। বিশেষ করে পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ ৩.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। এছাড়া মোস্তাফিজুর রহমান ২টি উইকেট পান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com