1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:১২|

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের নেতৃত্বে রশিদ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রশিদ খান।

একই সঙ্গে টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই দলই বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

ঘোষিত দলে রয়েছেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকি, অফস্পিনার মুজিব উর রহমান, অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং ডানহাতি ফাস্ট বোলার নাভিন-উল-হক। গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সফরে না থাকা ফারুকি ও নাইব বিশ্বকাপ সামনে রেখে দলে ফিরেছেন।

মুজিব উর রহমান দলে থাকায় তরুণ ‘মিস্ট্রি স্পিনার’ এএম গাজানফারকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। রিজার্ভে আরও আছেন ইজাজ আহমাদজাই ও জিয়া উর রহমান শরিফি।

কাঁধের চোটের কারণে গত সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে না পারা নাভিন-উল-হকও দলে ফিরেছেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের হয়ে খেলেছিলেন।

২০২৪ সালের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল, যা ছিল আইসিসি টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য। সেই আসরে তারা নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতো শক্তিশালী দলকে হারিয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২২ জানুয়ারি। টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান গ্রুপ ‘ডি’-তে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার সঙ্গে। আগামী ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য আফগানিস্তানের দল: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইশাক (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, দরবেশ রসুলি, শহীদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি ও আব্দুল্লাহ আহমাদজাই।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com