1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:২৩|

খুলনার তেরখাদায় ৩দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

খুলনার তেরখাদায় ৩দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান

তেরখাদা প্রতিনিধি , খুলনা //

২৮ শে জানুয়ারী ~২০২৫ ইংরেজি মঙ্গল বার সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেরখাদার উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা~২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন , কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সুবীর কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার।

উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হানিফ সিকদার , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , উপজেলা সহকারী নির্বাচন অফিসার মুমতাহেনা , উপজেলা এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা , উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন , উপজেলা পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল , উপজেলা দারিদ্র বিমোচন অফিসার অরুফা খাতুন।

এর আগে প্রধান অতিথি কাজী জাহাঙ্গীর হোসেন ৩দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দপ্তরের অফিসার , সাংবাদিক , গণ্যমান্য ব্যক্তি ও কৃষকদের নিয়ে এক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com