1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৩:৫০|

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেপ্তার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের বানারীপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান কমিটি ও কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দারকে (৫৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

তিনি উপজেলা পুরোহিত কমিটির সভাপতি, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বন্দর বাজারের বিশিষ্ট সার ডিলার।

জানা গেছে, রোববার (১১ জানুয়ারী) দুপুরে বানারীপাড়া বন্দর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান সারের দোকান থেকে তাকে ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে সম্প্রতি মেরুদন্ডে অপারেশন করানো অসুস্থ গৌতম সমদ্দারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান, পুরোহিত কমিটি ও কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বিগত ১৬ বছর গুম, খুনসহ নানা ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে ফ্যাসিস্টরা।

সেই সময়ের মতো অপরাধ আর ভবিষ্যতে না চাইলে গণভোটে ‘হ্যা’ এর পক্ষে ভোট দেয়ারও আহ্বান জানিয়ে তিনি এর পক্ষে প্রচারণা চালানোরও আহ্বান জানান।

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি জুলাই জাতীয় সনদের ভবিষ্যতের রূপরেখা তুলে ধরে বলেন, আমাদের সবার মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, তবে সবাইকে দেশের কল্যাণের পক্ষে এবং গণভোটে ‘হ্যা’ এর পক্ষে থাকতে হবে।

বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে রোববার নগরীর বেলস্ পার্কে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম ।

পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই নিজামীও সভায় বক্তব্য রাখেন ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত না করতে পারলে- খুনি মাফিয়া ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে।

তারা দেশ থেকে পাচার করা হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com