1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১০:৫৩|

ভোলার লালমোহনে গাছের সাথে ঝুলছে শিশুর লাশ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ভোলার লালমোহন উপজেলায় সুপারি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. তামিম নামে ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু তামিম একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালামুল্যাহ এলাকার মো. রফিকের ছেলে।

জানা গেছে, রোববার সকালে দাদার সঙ্গে চাল গুড়ি করতে স্থানীয় একটি রাইস মিলে যায় শিশু তামিম। সেখানে যাওয়ার পর রাইস মিল সংলগ্ন বাগানের একটি সুপারি গাছের সঙ্গে টানানো রশি নিয়ে খেলছিল সে।

চাল গুড়ি করার পর তামিমের কোনো সাড়া-শব্দ না পেয়ে বাসায় চলে যান বৃদ্ধ দাদা। তবে কিছু সময় পর ওই বাগানে শিশু তামিমকে একটি সুপারি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন পাশের সড়ক দিয়ে যাওয়া এক অটোরিকশা চালক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর একটি মামলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com