1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১০:৫৪|

বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণিতে পড়ুয়া দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। পরে ধর্ষণে সহায়তার অভিযোগে অভিযুক্তের মা মোসা. নুরজাহান বেগমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত অনিক (২০) পালাতক। অভিযুক্ত অনিক উপজেলার চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ওই দুই বান্ধবী মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফেরেনি। পরদিন শুক্রবার দুই তরুণীর পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।

পুলিশ ও ভুক্তভোগী দুই তরুণীর ভাষ্যমতে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত অনিক তার এক বান্ধবীকে বাসায় ডাকে। ওই বান্ধবী তার অন্য বান্ধবীকে নিয়ে অনিকের বাসায় যায়।

পালাক্রমে দুই বান্ধবীকে ধর্ষণ করেন অনিক। একপর্যায়ে এক তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার দিনভর ওই দুই তরুণী অনিকের বাড়িতে অবস্থান করে। পরদিন শুক্রবার রাতে তারা বাড়ি ফিরে যায়।

তারা জানায়, ঘটনার সময় অভিযুক্ত অনিকের মা বাড়িতে থাকলেও কোনো প্রতিবাদ করেননি। উল্টো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন। পুরো বিষয়টি জেনে শনিবার সন্ধ্যায় এক তরুণীর মা দুজনকে আসামি করে বাউফল থানায় ধর্ষণ মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com