1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় কেন্দ্রীয় বিএনপি’র আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

ছগির হেসেন, কলাপাড়া//

পটুয়াখালীর কলাপাড়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী ও সুধীজনদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মেশাররফ হোসেন।

পটুয়াখালী জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত
১১৩ পটুয়াখালী-৪
আসনের বিএনপি’র মনোনয়ন পেয়ে আসনটির জনপদে প্রচারনায় নেমে পড়েন মোশাররফ হোসেন। এরই অংশ হিসেবে শুক্রবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তন সভাকক্ষে আলোচনা সভার ও এবিএম মেশাররফ হোসেন এর জীবনীকালের আলোকচিত্র প্রদর্শন করা হয়।

আলেচনা সভা ও আলোকচিত্র প্রদর্শন সভায় এবিএম মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল ছিলো একটি আওয়ামীলীগ ও একটি বিএনপি।

আগামী নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করতে পারবেনা, কারন তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে সরকার। সুতরাং যে কোন হিসেবে বোঝা যায় যদি অবাধ সুষ্ঠ নির্বাচন হয় এবং আল্লাহ যদি নারাজ না হয় তবে বিএনপি ক্ষমতায় যাবে।

বিএনপি যদি ক্ষমতায় যায়, সেই সরকারে যদি আপনাদের প্রতিনিধি থাকে তাহলে উন্নয়ন করা সহজ হবে। তাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন।

শুক্রবার সকাল ১০ টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বেবর বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন। তখন আপনাদের পক্ষ থেকে যে যে দাবিগুলো করেছিলাম সব দাবিগুলো বাস্তবায়ন হয়েছে।

পরবর্তীতে আওয়ামী লীগের আমলেও কিছু উন্নয়ন হয়েছিল, তারা বুঝতে পেরেছিলো কম্পিটিশনে টিকতে হলে উন্নয়ন ছাড়া কোন বিকল্প। উন্নয়নের অগ্রযাত্রা শুরু কিন্তু বিএনপি করে গিয়েছিলো। আবারও বিএনপি ক্ষমতায় কলাপাড়া-রাঙ্গাবালীতে উন্নয়নের রোড মডেল তৈরী হবে।

এর আগে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলোচনা সভার সভাপতি প্রবীন শিক্ষক লুরফু তালুকদার, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বিএনপির প্রবীণ নেতা মো. লুৎফর রহমান তালুকদার, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ড. কামরুজ্জাম মনির, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নজিবর রহমান, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, আল-আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রব, প্রকৌশলী ইয়াকুব খান, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বাংলাভিশন টিভির বিশেষ প্রতিনিধি মহিব্বুল্লা মহিব, কুয়াকাটা পৌর ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম মিরন প্রমূখ।

বক্তারা এবিএম মোশাররফ হোসেন এর যোগ্যতা ও উপযুক্ত জনপ্রতিনিধি আখ্যায়িত করে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার দাবী করেন। পাশাপাশি এলাকার সকল সমস্যার নিরসনের দাবি তোলেন।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপি, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন রোকনুজ্জামান পাননু।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com