1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১:০০|

আজ শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্ম নেওয়া এ প্রজ্ঞাবান নেতা সবার কাছে ‘হক সাহেব’ নামেই পরিচিত ছিলেন।

শৈশব থেকেই তিনি ছিলেন প্রখর মেধাসম্পন্ন। ইংরেজি, গণিত ও আইনসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালনেও তিনি সুনাম অর্জন করেন।

এই মহান নেতার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি হাতে নিয়েছে। বরিশালের চাখারে শেরেবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে থাকবে বিশেষ আয়োজন।

উপমহাদেশের অসাধারণ এই রাজনীতিবিদ ও খ্যাতিমান আইনজীবী ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর কর্মময় জীবন আজও অনুপ্রেরণা হয়ে আছে বাঙালি জাতির কাছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com