1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৫:২২|

ইউএনও রবিউল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন  

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

কলাপাড়া  প্রতিনিধি//

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মো. রবিউল ইসলামের অপসারণ দাবি করে ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক রবিউল আউয়াল অন্তরের নেতৃত্বে কলাপাড়া ও মহিপুরের জনতার ব্যানারে বৃহস্পতিবার দুপুরে  এই মানববন্ধন করা হয়। কলাপাড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, রবিউল আউয়াল অন্তর, ছাত্র অধিকার পরিষদের মানবাধিকার বিষয়ক সহসম্পাদক বনি আমিন সিফাত।

বক্তারা ইউএনও রবিউল ইসলাম কে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের দোষর হিসেবে আখ্যায়িত করেন। তার নেতৃত্বে একটি সিন্ডিকেট এখানে দুর্নীতির কর্মকাণ্ড করা হচ্ছে বলে দাবি করা হয় । মহিপুর থানা আওয়ামী লীগের অফিস উদ্বোধনকারী হিসেবেও ইউএনওকে অভিযুক্ত করেন। মানববন্ধন শেষে পৌর শহরে বিক্ষোভ মিছিল করা হয়।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম কে মোবাইল করলেও তিনি রিসিভ করেননি। তার অফিসিয়াল নম্বরে মোবাইল করলে সহকরী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসীন সাদেক বলেন, স্যার ছুটিতে আছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com