1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

উপজেলা প্রশাসনের উদ্যোগে আমতলীতে জুলাই শহিদ দিবস পালিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আমতলেিত ১৬ জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে দুপুর ১২ টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ্জামান খানের সভাপতিত্বে ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সহকারী কমিশনার (ভ’মি) মো: তারেক হাসান, আমতলী থানার ওসি (তদন্ত) মো: আমির হোসেন সেরনিয়াবাত, আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন, পৌর বিএনপির আহবায়ক মো: কবির উদ্দিন ফকির , জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা দল বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম তালুকদার, কৃষি অফিসার মো: রাসেল মিয়া।

বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম, আমতলী কামিল মাদ্রাসার অধক্ষ্য মাওলানা মো: ইউনুস আলি হাওলাদার, ইসলামী অন্দোলনের পৌর শাখার সভাপতি মো: কামরুজ্জামান, এনসিপির প্রতিনিধি মো: বাইজিদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোনের ফাতিমাতুেজ্জাহরা মৈতী, সাংবাদিক মো: জাকির হোসেন, সাইফুল্লাহ নাসির, মো: মনিরুল ইসলাম, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদেও প্রশাসনিক কর্মকর্তা মো: জাকির
হোসেন (প্রমুখ)। আলোচনা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com