1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| রাত ১১:০৮|

একযোগে ৮ থানার ওসি বদলি জিএমপিতে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একযোগে ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়েছে।

বদলি হওয়াদের মধ্যে সদর থানার ওসি মো. মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানার ওসি মুহা. হারুন-অর-রশিদকে বাসন থানা, কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানা, পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেনকে কাশিমপুর থানা, বাসন থানার ওসি মো. শাহীন খানকে টঙ্গী পশ্চিম থানা, গাছা থানার ওসি মো. আমিনুল ইসলামকে সদর থানা, ডিবি (উত্তর) মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ী থানা, টঙ্গী পূর্ব ইনস্পেক্টর (তদন্ত) আতিকুর রহমানকে পূবাইল থানা, টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহেদুজ্জামানকে ডিবি উত্তর ও কোনাবাড়ী থানার ওসি মো. সালাহউদ্দিনকে (ডিবি দক্ষিণ) এ বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি স্থানে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com