1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নিজের অটোরিকশার নিচে চাঁপা পড়ে চালক মো.জাহাঙ্গীর হাওলাদারের  (৪৭) মৃত্যু হয়েছে।বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের হাফেজ প্যাদার হাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।সে ওই  ইউনিয়নের লোন্দা গ্রামের মো. খালেক হাওলাদারের ছেলে। ১০ টাকা কেজির চাল নিয়ে বাসায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারনে অটোরিকশাটি উল্টে রাস্তার বাইরে পড়ে যায়।কলাপাড়া থানার ওসি মো. জুয়েল  ইসলাম বলেন’ তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com