1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:২৩|

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

কেএম খাইরুল ইসলাম সংগ্রাম
কুয়াকাটা থেকে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে সাগর শিকদার অনু (২৭) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার(১৪ ডিসেম্বর) সকাল ৬ ঘটিকায় দ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে গ্রীণ লাইন পরিবহন নামের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর(২৭) মনোহরপুর গ্রামের জয়দেব সিকদারের ছেলে। সে বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের নৈশ প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সে তার নিজ বাড়ি মনোহরপুর থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রীণ লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
####

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com