1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৩৯|

কলম্বিয়ায় ট্রাম্প সমর্থিত প্রার্থীর জয়

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। ভোটের প্রায় সবকটি গণনা শেষ হওয়ার পর দেখা যায়, তিনি অল্প ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বামপন্থী প্রার্থী ইভান সেপেদাকে পেছনে ফেলেছেন।

গত ৩১ মে অনুষ্ঠিত এ নির্বাচনে এসপ্রিয়েলা প্রায় ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেপেদা পান ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণার আগ পর্যন্ত পরাজয় মেনে নিতে নারাজ সেপেদা।

নির্বাচনী প্রচারণায় অপরাধ, মাদক চোরাচালান ও অবৈধ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেন এসপ্রিয়েলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানান, যা নির্বাচনী প্রচারে বাড়তি গুরুত্ব পায়।

প্রাথমিক ফল প্রকাশের পর উপকূলীয় শহর বারানকিলায় সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। সেখানে দেওয়া বক্তব্যে ৪৭ বছর বয়সী এসপ্রিয়েলা বলেন, দেশের সব নাগরিকের প্রেসিডেন্ট হিসেবেই তিনি দায়িত্ব পালন করবেন, ভোটাররা যাকে সমর্থনই করে থাকুন না কেন।

আইনজীবী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত এসপ্রিয়েলার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও নানা আলোচিত মামলায় তিনি আইনজীবীর দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া এ নেতা দীর্ঘদিন মায়ামিতে বসবাস করেছেন।

নির্বাচনের ফলকে কলম্বিয়ার রাজনীতিতে একটি বড় মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এসপ্রিয়েলার নেতৃত্বে দেশটি ডানপন্থী নীতির দিকে ঝুঁকতে পারে এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com