1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে নিজ বসত ঘর থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তারের (১২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পরে কলাপাড়া থানা পুলিশ মনিরার লাশ উদ্ধার করে। মনিরা ওই গ্রামের সবুজ মোল্লার মেয়ে। পুলিশ জানায়, মনিরাকে বাড়িতে রেখে তার বাবা-মা তার নানাবাড়িতে বেড়াতে যান। বিকাল সাড়ে তিনটায় এক প্রতিবেশী ঘরের মধ্যে মনিরার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তিনি সবাইকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, লাশের সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com