1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:২০|

কারাগারে বন্ধুকে গাজা সরবরাহকালে যুবক আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালী কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামিকে গাঁজা সরবরাহ করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন মো. জিয়াউর রহমান জিয়া (৩৫) নামে এক যুবক। তিনি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কারাগারে গাঁজা সরবরাহের সময় জিয়াউর রহমানকে আটক করে কারারক্ষীরা। পরে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব রায়হানের নেতৃত্বে জিয়াউর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জিয়াউর রহমান নামে এক যুবক কারাগারের মধ্যে তার সাজাপ্রাপ্ত বন্ধুকে গাজা সরবরাহ কালে তাকে হাতেনাতে আটক করে কারারক্ষীরা।

পদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি এই জেলাকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com