1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:০৫|

কাল‌কি‌নি উপ‌জেলার ল‌ক্ষিপুর ইউ‌নিয়ন যুবদ‌লের বিশাল জনসভা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

কাল‌কি‌নি উপ‌জেলার ল‌ক্ষিপুর ইউ‌নিয়ন যুবদ‌লের বিশাল জনসভা

বি.এম. হা‌নিফ,কাল‌কি‌নি থেকে।

মাদারীপুর জেলার কাল‌কি‌নি উপ‌জেলার লক্ষীপুর ইউ‌নিয়নের যুবদ‌লের উ‌দ‌্যা‌ে‌গে বিশাল জনসভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ইউ‌নিয়ন যুবদ‌লের সভাপ‌তি মোঃ মোজা‌ম্মেল হক বিশ্বা‌সের এর সভাপ‌তি‌ত্বে ও উপ‌জেলা বিএন‌পির নেতা রোকনুজ্জামান রত‌ন মিয়ার সঞ্চালনায় জনসভায়
প্রধান অতিথি ছি‌লেন কেন্দ্রীয় বিএন‌পির সহ-সাংগঠ‌নিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
যুবদ‌লের জনসভায় বক্তব‌্য প্রদান কালে তিনি বলেন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে মাঠে নিরলস ভাবে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।
তিনি লক্ষ্মীপুর সূর্যমনি বাঁশগাড়ি এলাকার সর্বসাধারণের উদ্দেশ্যে আরও বলেন ৫ই আগস্টের পর আমি কিংবা আমার পরিবারের কোন সদস্য ক্ষমতার অপব্যবহার করিনি কাউকে উক্তাক্ত করিনি, কোন ভয়ভীতি প্রদর্শন করিনি, চাঁদাবাজি, কিংবা গ্রেফতার বাণিজ্য করিনি এরকম কোন প্রমাণ কেও দিতে পারবেনা। এলাকায় শুধুমাত্র রাজনৈতিক ভাবে গ্রুপিংয়ের কারণে অনেকের প্রাণ দিতে হয়েছে অনেকের পঙ্গুত্ববরণ করতে হয়েছে।
আমি সংঘাত চাইনা, আমি সুষ্ঠু ধারায় রাজনীতির মাধ্যমে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে চাই।
বিশেষ অতিথি ছিলেন কাল‌কি‌নি উপ‌জেলা বিএন‌পির আহবায়ক মিজানুর রহমান বেপারী।সদস‌্য স‌চিব এড.মিজানুর রহমান হাওলাদার।
এসময় অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন শ‌রিয়তপুর জেলা যুবদ‌লের সভাপ‌তি আরিফুজ্জামান মোল্লা,সা‌বেক ভি‌পি মোঃ সরোয়ার হোসেন।কাল‌কি‌নি পৌর‌বিএন‌পির আহবায়ক শ‌হিদুজ্জামান তোতা, কালকিনি উপ‌জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা দুলাল, যুগ্ম আহবায়ক শ‌হিদ খান,জেলা যুবদ‌লের আহবায়ক মোঃ কামাল হোসেন,ল‌ক্ষিপুর ইউ‌নিয়ন যুবদ‌লের সাধারণ সম্পাদক রা‌কিব সরদার।
আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা যুবদল নেতা আ‌লি আজগর,যুবদল নেতা জুলহাস সরদার,পৌর ছাত্রদলের সদস্য সচিব আ‌মিনুল তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com