1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ২:২৭|

গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের গৌরনদীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মিরাজ ফকির (৪৬) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কর্মসূচির উদ্দেশে রওনা হওয়ার পর পথেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিরাজ ফকির বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান জানান, নেতাকর্মীরা ছোট যানবাহনে করে গৌরনদী কলেজ মসজিদ মাঠের কর্মসূচির উদ্দেশে রওনা হন। পথে মিরাজ ফকির হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনীম জানান, হাসপাতালে আনার আগেই মিরাজ ফকির মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। একই সময় হিটস্ট্রোকে আক্রান্ত আরও অন্তত ১০ জন নারী-পুরুষকে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া বিএনপির উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com