1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:২৮|

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন।আজ সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এর আগে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ রাখা হয়। এ ছাড়া এদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।মানববন্ধনে অংশ নিয়ে পিবিপ্রবির  উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যা অনতিবিলম্বে বন্ধের দাবিতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববাসীর সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমরা ফিলিস্তিনের সাধারণ জনগণ, নারী ও শিশুদের ওপর ইসরায়েলের এমন বর্বর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গত ১৮ মাসে প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে নারী ও শিশু থেকে শুরু করে অনেক নবজাতকও প্রাণ হারিয়েছে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের প্রায় ১৮ হাজার শিশু নিহত হয়েছে এবং প্রায় ৩৮ হাজার শিশু তাদের বাবা-মা হারিয়েছে। ইসরায়েল একটা জাতিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে। এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু এমন বর্বর হত্যাযজ্ঞের পরও বিশ্ববাসী নীরব। আমরা আজকের এই মানববন্ধন থেকে ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com