1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:৩৫|

ঝালকাঠিতে অসহায় পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার পৌরসভা নাংগুলি এলাকার বাসিন্দা অসহায় আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ অক্টোবর ) দুপরে আয়েশা বেগমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা দেওয়া হয়।

আয়েশা বেগমের স্বামী ভ্যানচালক নয়ন হাওলাদার (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার ৬ বছর একটা ছেলে সন্তান তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারনে টাকার অভাবে।

তারও চিকিৎসা করাতে পারছেন না। এছাড়া তার আরও তিনটি সন্তান রয়েছে। বর্তমানে তাদের আয় বন্ধ থাকায় তাদের পরিবারকে অনেক কষ্টে দিনযাপন করতে হচ্ছে। বিষয়টি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার লাভলী ইয়াসমিনের নজরে আসলে তাকে তার পক্ষ থেকে নগদ ২ হাজার টাকা দিয়ে সহায়তা করেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, আয়েশা বেগমকে তাৎক্ষণিকভাবে নগদ কিছু টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও যে ধরনের সহযোগিতা করা যায় সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com