1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:৩৯|

বরিশালে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসনে থাকা হতদরিদ্র ৭ম শ্রেণির ছাত্রীকে পিকনিকের নামে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে এক লম্পট বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সুত্রে জানা যায় ৮ আগষ্ট রাত ১১ টার দিকে পিকনিকের কথা বলে ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে ওই এলাকার কালিচরন বাড়ৈর ছেলে লম্পট বিরেন বাড়ৈ(৫০)। এসময় ছাত্রীর বাবা-মা পাশের ঘরে ছিলো। এ সুযোগে লম্পট বিরেন বাড়ৈ ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সটকে পড়ে।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ৯ আগষ্ট স্থানীয়রা ধর্ষক বিরেন বাড়ৈকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান মামলা প্রক্রিয়াধীন। এদিকে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com