1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

মুখ খুললেন সান্দ্রা প্রেমিকের মৃত্যুর তিন বছর পর

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

২০২৩ সালের আগস্টে প্রয়াত হন হলিউড মডেল তথা ফটোগ্রাফার ব্রায়ান র‌্যান্ডাল। তার অবশ্য আরও এক পরিচয় ছিল। তিনি ছিলেন হলিউড অভিনেত্রী সান্দ্রা বুলকের দীর্ঘদিনের প্রেমিক।

স্নায়ুর এক বিরল রোগে ভুগছিলেন ব্রায়ান। তিন বছর ধরে চিকিৎসাও চলছিল তার। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রেমিকের মৃত্যুর প্রায় তিন বছর পর এই বিষয়ে মুখ খুললেন নায়িকা।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ব্রায়ানের অসুস্থতার খবর জানার পর থেকে এক অদ্ভুত অধ্যায় শুরু হয় তার জীবনে। নায়িকার কথায়, ‘শরীর ছেড়ে যাওয়ার অনেক আগেই ওকে হারিয়ে ফেলেছিলাম।’

অ্যামাইয়োট্রোফিক ল্যাটারাল স্ক্লেরোসিসের মতো জটিল স্নায়ুরোগ হলে ধীরে ধীরে শারীরিক সক্ষমতা কমতে থাকে। ব্রায়ানের ক্ষেত্রেও তা-ই হয়েছিল। একের পর এক পরীক্ষা, নতুন নতুন উপসর্গ এবং চিকিৎসার নানা ধাপের মধ্য দিয়ে যেতে হয়েছিল পরিবারকে।

ব্রায়ানের অনুরোধ ছিল, তার রোগের কথা যেন কাউকে না জানান বুলক। অভিনেত্রী বলেন, ‘সেই ইচ্ছাকে আমি সম্মান করেছিলাম।’ কিন্তু সেই গোপনীয়তার ভার বহন করা তার পক্ষে সহজ ছিল না।

বিশেষ করে কোভিড অতিমারির সময়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল। বুলকের কথায়, সবটা একা বয়ে নিয়ে যাওয়ার ফলে তিনি নিজেও ভীষণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com