1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালে বাস শ্রমিক-শিক্ষার্থীদের সঙ্গে হাফ ভাড়া নিয়ে সংঘর্ষের জেরে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানীসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোন গন্তব্যে উদ্দ্যেশে বাস ছেড়ে যায়নি।

এর আগে গতকাল শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নথুল্লাবাদ বাস টার্মিনালে ভাড়া নিয়ে বিরোধের জেরে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় অর্ধশতাধিক বাস ভাঙচুর করা হয়। একই সময় বাসের কাউন্টারও ভাঙচুর করা হয়।

এ সময় ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহীনির উপস্থিত হলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলেও বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, হাফ ভাড়া দেয়ার সময় বাসের সুপারভাইজার অশালীন আচারণ করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে তাদের ওপর হামলাও করা হয়।

বাস মালিকরা দাবি করেছেন, সংঘর্ষে প্রায় দুইশত বাস ভাঙচুর করা হয়েছে। ক্ষতি হয়েছে তিন কোটি টাকা। এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। অপরদিকে, বেলা ১১ টায় এ ঘটনায় বিক্ষোভ মিছিল আহ্বান করেছে শিক্ষার্থীরা।

জানা যায়, বিএম কলেজের দুই শিক্ষার্থী মুলাদী থেকে বরিশালে আসার পথে শিক্ষার্থী পরিচয়ে অর্ধেক ভাড়া দিতে চাইলে শ্রমিকরা তা নিতে অস্বীকার করেন। এ নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com