1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ১০:১৫|

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে  এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৮৪ হাজার ৩০৩ জন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মোঃ ছবুর হোসেন-বরিশালঃ

আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশের সঙ্গে একযোগে বরিশালেও শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী।বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬টি ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য নগরীর ২৪টি কেন্দ্রে গণবিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভাসমাবেশ নিষিদ্ধ করেছে নগর পুলিশ।বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, এবার বিভাগের ছয় জেলার মোট ১,৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী আরও বলেন, ইতোমধ্যে পরীক্ষার জন্য প্রয়োজনীয় উত্তরপত্রসহ সব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে। পাশাপাশি কেন্দ্রের বেঞ্চে সিট নম্বরও বসানো হয়েছে।বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, কেন্দ্রের ২০০ গজের মধ্যে শব্দযন্ত্র বাজানো, পাঁচজনের বেশি মানুষ একত্রে সমাবেশ বা মিছিল করা নিষেধ করা হয়েছে। এছাড়া ইটপাথর, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য বহনের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।এদিকে, পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com