1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

শাকিবের সিনেমা নিয়ে বিভ্রান্তি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে ঘিরে এক নতুন উত্তেজনার নাম ‘কালা জাহাঙ্গীর’ সিনেমা। বেশকিছুদিন আগে আগামী ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা নিয়ে সামাজিকমাধ্যমে শুরু হয়েছিল তুমুল চর্চা।

সেসময় গুঞ্জন শোনা যায়, সিনেমাটি নাকি বাস্তব জীবনের আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’র জীবনী অবলম্বনে তৈরি হতে চলেছে!
তবে অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ও নির্মাতা আবু হায়াত মাহমুদ। এক বিবৃতিতে তারা জানান, এই সিনেমা কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটি সম্পূর্ণ মৌলিক গল্প।

বুধবার (৩০ জুলাই) দেওয়া এক লিখিত বিবৃতিতে নির্মাতা ও প্রযোজক বলেন, শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সামাজিকমাধ্যমে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

সেখানে বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউজ ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরণের কোনো মন্তব্য কোথাও দেওয়া হয়নি।

পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরণের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।

এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের ওপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।

সিনেমা নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, পুরোদমে আমাদের সিনেমার প্রি-প্রোডাশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শাকিব খান চুক্তিবদ্ধ হলেও এখনো সিনেমার নাম প্রকাশ হয়নি। আসছে আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করবো সঙ্গে বাড়তি চমক হিসেবে আরও কিছুও থাকতে পারে।

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে কারা অভিনয় করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ঠরা জানান, নভেম্বরে এর শুটিং শুরু হবে। এর আগেই বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com