1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

অভিনেত্রী শাবানার জন্মদিন আজ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

বাংলা সিনেমার সোনালি অধ্যায়ের অন্যতম এক উজ্জ্বল নাম শাবানা। যিনি প্রজন্মের পর প্রজন্ম অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। সেই কিংবদন্তি অভিনেত্রী জন্মদিন আজ ১৫ জুন (সোমবার)। ৭৫-এ পা রাখলেন গুণী এই অভিনেত্রী।

১৯৫২ সালের আজকের এই দিনে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। পরে নির্মাতা এহতেশাম হায়দার চৌধুরীর হাত ধরে সিনেমায় অভিনয় শুরু করার সময় তার নাম রাখা হয় ‘শাবানা’। এরপর এই নামেই তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় অধ্যায়।

শিশু বয়সেই অভিনয়ে পথচলা শুরু করেন শাবানা। ১৯৬২ সালে ‘নতুন সুর’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর ১৯৬৭ সালে ‘চকোরী’ সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। আর প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের মনে জায়গা করে নেন।

জুটি হিসেবে আলমগীরের সঙ্গেই তিনি ১৩০টি সিনেমায় অভিনয় করেন। এ ছাড়া রাজ্জাক, ওয়াসিম, উজ্জ্বলের সঙ্গেও অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। শুধু তাই নয়, পাকিস্তানি নায়ক নাদিমের সঙ্গেও দর্শক তাকে পছন্দ করেছিল।

ব্যক্তিগত জীবনে ১৯৭৩ সালে শাবানা বিয়ে করেছেন পরিচালক ওয়াহিদ সাদিককে। দুই কন্যা ও এক পুত্রসন্তানের জননী তিনি। অভিনয়জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০০ সালে হুট করেই সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান শাবানা। শুরুর দিকে নিউইয়র্কে থাকলেও এখন স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউ জার্সিতে থাকছেন।

দীর্ঘ প্রায় ৩৬ বছরের অভিনয়জীবনে শাবানা অভিনয় করেছেন ২৯৯টি সিনেমায়। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘চকোরী’, ‘মধু মিলন’, ‘অবুঝ মন’, ‘চান্দ সুরজ’, ‘একই অঙ্গে এত রূপ’, ‘ছদ্মবেশী’, ‘ছন্দ হারিয়ে গেল’, ‘চৌধুরী বাড়ি’, ‘সমাধান’, ‘স্বীকৃতি’, ‘ওরা ১১ জন’, ‘অতিথি’, ‘ঝড়ের পাখি’, ‘জননী’, ‘মাটির ঘর’, ‘সখী তুমি কার’, ‘শেষ উত্তর’, ‘ছুটির ঘণ্টা’, ‘নাজমা’, ‘ভাত দে’, ‘দুই পয়সার আলতা’, ‘রজনীগন্ধা’, ‘লালু ভুলু’, ‘মা ও ছেলে’, ‘লাল কাজল’, ‘নালিশ’, ‘ঘরের বউ’, ‘সখিনার যুদ্ধ’, ‘নতুন পৃথিবী’, ‘হিম্মতওয়ালী’, ‘বাসেরা’, ‘হালচাল’, ‘চাঁপা ডাঙ্গার বউ’, ‘অশান্তি’, ‘বিরোধ’ ও ‘স্বামী স্ত্রী’ ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com