1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:২৬|

সরকারী খাস জমি দখল করে ঘর নির্মাণ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে সরকারী খাস জমি দখল করে ঘর নির্মাণ করা হয়েছে। উপজেলার ধূলিয়া ইউনিয়নে ধূলিয়া স্কুল সংলগ্ন হাসপাতাল রোডের সরকারি খাস জমি দখল করে এই ঘর নির্মাণ করা হয়।

জানা গেছে, স্থানীয় কাদের কারি ও হাসান শনিবার (৯ আগস্ট) গভীর রাতে সরকারি খাস জমি দখল করে একটি অবৈধ দোকান নির্মাণ করেন। সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ধূলিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে কিছু লোক রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি খাস জমি দখল করে নানা স্থাপনা নির্মাণ করে আসছে।

এ বিষয়ে দখলকারী হাসান বলেন, খালের পারে কমপক্ষে ৪০ টি দেকান রয়েছে সরকারী জমি দখল করে তোলা হয়েছে। সেখানে ৪০ বছর আগে আমার বাবার একটি দোকান ঘর ছিল। ওই ঘরটি ভেঙ্গে যাওয়ায় আমার বড় ভাই আবার নতুন করে দোকান ঘর তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com