1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

এইচএসসির রে/জা/ল্ট দেখে শি/হ/রি/ত কেয়া পায়েল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

২০২৫ সালের উচ্চমাধ্যমিক এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর মোট জিপিএ- ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

তবে উদ্বেগের বিষয় হলো, দেশের ২০২টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি। গত বছর এই সংখ্যা ছিল ৬৫টি, অর্থাৎ এবার শূন্য পাস কলেজ বেড়েছে আরও ১৩৭টি।

ফলাফল প্রকাশের পর এমন পরিসংখ্যান দেখে চমকে গেছেন অনেকেই। তাদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ফল প্রকাশের পর নিজের ফেসবুক পেজে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি। এই অভিনয়শিল্পী লেখেন, ‘এইবারের এইচএসসির রেজাল্ট দেখে আমি শিহরিত। ’

বলে রাখা যায়, হাল আমলে টিভি নাটকের যে কজন দর্শকপ্রিয় অভিনেত্রী আছেন, তাদের মধ্যে অন্যতম কেয়া পায়েল। এ মুহূর্তে কাজ নিয়ে তার ব্যস্ততা। তবে বর্তমানে বেছে বেছে কাজ করছেন তিনি।

উত্তরায় ‘মেকওভার অ্যান্ড সেলুন’ নামে একটি ব্যবসা দিয়েছেন। শুটিং না থাকলে সেখানেই বেশির ভাগ সময় দেখাশোনায় সময় কাটে।

এদিকে নির্মাতা মোস্তফা কামাল রাজ নির্মাণ করছেন ‘আমাদের গল্প’ নামের একটি ধারাবাহিক। যেখানে অভিনয় করেছেন কেয়া পায়েল। সম্প্রতি ধারাবাহিকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

আপাতত সেটা নিয়েই ব্যস্ততা অভিনেত্রীর।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com